সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅনিশ্চয়তার শেয়ারবাজারে সিদ্ধান্তহীনতায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অনিশ্চয়তার শেয়ারবাজারে সিদ্ধান্তহীনতায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: একদিন সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতি থাকলেও পরে আবারও মন্দায় বার বার ফিরে যাচ্ছে শেয়ারবাজার। স্টেকহোল্ডারদের নানা আশ্বাসেও বাজারের প্রতি আস্থা ফিরে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। দেশের নির্বাচনকে ঘিরে বাজার ভালো হওয়ার আশা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। সবমিলিয়ে অনিশ্চয়তার শেয়ারবাজারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা।

আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে প্রধান সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণও। দিন শেষে ২৬.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬. ৪৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ১৮ লাখ ২১ হাজার ৮১৫টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৩৭৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪৩.৮৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৫.৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৮৭.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯০টির, কমেছিল ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৭৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৩৯৫টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৪৫৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫২০.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৫২৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৮৪৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা।

ডেইলি শেয়রাবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments