ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

আজ অনুষ্ঠিত বিএসইসির ৭২৯ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
তথ্যমতে, রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ডের উদ্যোক্তা (Sponsor) হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক। আর এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএল।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৫ কোটি টাকা। এতে উদ্যোক্তা প্রিমিয়ার ব্যাংক যোগান দিয়েছে ২৫ কোটি টাকা। বাকি ১০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে।
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টোডিয়ান সার্ভিসেস। সূত্র: বিএসইসি
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments