ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট-এর (আইসিএমএবি) ১৫তম বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ ডিসেম্বর) ঢাকার বিসিএফসিসি-তে ১৭টি ক্যাটেগরিতে ৪৮টি লিস্টেড ও নন-লিস্টেড প্রতিষ্ঠানকে, আর্থিক ও অ-আর্থিক মানদ-ের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে দুর্দান্ত কর্পোরেট পারফর্ম্যান্সের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজয়ীরা গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিল-এর (এফআরসি) চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়্যা; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুবুর রহমান; এবং এনবিআর-এর চেয়ারম্যান ও আইআরডি-এর সচিব মো: আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্যিক সংস্থা, নিয়ন্ত্রক ও স্টেকহোল্ডাররা সেসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইসিএমএবি-এর সভাপতি মো: মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ বলেন, “দুর্দান্ত কর্পোরেট গভর্ন্যান্স ও পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে।” প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, “আজকের অ্যাওয়ার্ড বিজয়ীরা উদ্ভাবন, সততা ও সমৃদ্ধ জাতি গঠনের প্রতি তাদের দৃঢ সংকল্প প্রদর্শনের মাধ্যমে দেশের কর্পোরেট সেবার মানদ- নির্ধারণ করেছেন। তাদের আজকের অর্জন সেই মানদ- বজায় রাখতে অন্যদের অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।” ১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে; সোনালি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, রিলায়েন্স ইনস্যুরেন্স পিএলসি, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, ওয়ালটন হাই-
টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং গ্রামীণফোন লিমিটেড। কর্পোরেট এক্সেলেন্স, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানগুলো। আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ কর্পোরেট লিডারদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কর্পোরেট কমিউনিটিকে উদ্ভাবন, স্বচ্ছতা এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
































Recent Comments