রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅপূর্ব-ফারিণ-পাভেলদের দুর্ঘটনার বর্ণনা দিলেন নির্মাতা অমি
spot_img
spot_img

অপূর্ব-ফারিণ-পাভেলদের দুর্ঘটনার বর্ণনা দিলেন নির্মাতা অমি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেলো মাস থেকেই শুটিং চলছে নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। শুটিংয়ের ১৪ তম দিনে এসে দুর্ঘটনার শিকার হন তিন প্রধান অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। শুক্রবার দুপুরে শুটিং চলাকালে আহত হন তারা। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাদের।

শনিবার সন্ধ্যায় ঘটনার বর্ণনা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান, ঢাকার পাশেই জিন্দা পার্কে শুটিংয়ের সময় গত শুক্রবার দুপুর ১২টায় দুর্ঘটনা ঘটে। এরপর ফারিণ ও পাভেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া শেষে সন্ধ্যায় ফারিণকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হলেও পাভেলকে থাকতে হয়েছে। শনিবার সন্ধ্যার পর তার এমআরআই করানোর কথা। এরপর প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে নির্মাতা বলেন, আমরা ঢাকার পাশে জিন্দা পার্কে শুটিং করছিলাম। একটি দৃশ্য ছিল এমন, বাজারের মধ্যে স্কুটিতে করে আসবেন অপূর্ব ভাই, ফারিণ ও পাভেল। একটা নির্দিষ্ট মার্ক দেওয়া ছিল, যেখানে এসে স্কুটি থামবে। কথা ছিল, ফারিণ স্কুটি চালাবে, অপূর্ব ভাই ও পাভেল পেছনে বসা থাকবেন। কিন্তু ফারিণ স্কুটি চালাতে না পারায় দায়িত্ব পড়ে পাভেলের ওপর। সে নিয়মিত স্কুটি চালায়ও। তাই দৃশ্য অনুযায়ী পাভেল চালাবে, পেছনে বসা ছিলেন ফারিণ ও অপূর্ব ভাই। মাটির রাস্তাটায় বালু বালু ছিল। স্কুটি একটা জায়গায় এসে ব্রেক করার কথা। পাভেল ব্রেকও করেছিল। নামার সময় পা পিছলে পড়ে যায়। অপূর্ব ভাই ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে গেলেও পাভেল আর ফারিণ পারেনি। দুজনের আঘাত পরিমাণে বেশি হলেও অপূর্ব ভাই শুধু কবজিতে আঘাত পান।

তিনি আরও বলেন, অপূর্ব ভাই স্কুটি থেকে নেমে দাঁড়িয়ে যেতে পেরেছিলেন। কবজিতে ব্যথা পেয়েছেন। ফারিণ এমনভাবে পড়েছে, তার মাথায় আঘাত লেগেছে। ভাগ্য ভালো, মাটির রাস্তা হওয়ার কারণে মাথা ফাটেনি। অন্যথায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তবে ফারিণের হাত-পা প্রচুর ছিলে গেছে। ব্যথাও পেয়েছে। স্কুটির হ্যান্ডেল পাভেলের বুকে লাগার কারণে ওর পাঁজরে একটা ক্র্যাক হয়েছে। যেটার কারণে পাভেলকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments