ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৪ নভেম্বর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯.৮২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির , কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৭৭৪টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১১.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪৫.৮০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৬.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১৮.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪২টির , কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয় ১৫৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৭২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৭ লাখ ২৪ হাজার ৭৪৬টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৯২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪০৯ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৯ কোটি ৪৯ লাখ ২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫১৭.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ২৩ লাখ ৩২ হাজার ৭১৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ১৫৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৫৬২ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments