বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা
spot_img
spot_img

অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আমি জানতে পেরেছি গাজীপুরে গ্যাসের অনেক অবৈধ সংযোগ রয়েছে। এই অবৈধ সংযোগের সঙ্গে তিতাসের যে সকল কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। উপদেষ্টা বলেন, আমি সরেজমিনে গ্যাস ও বিদ্যুত সরবরাহ দেখতে এসেছি। এর আগে সাভারে দেখে এসেছি। ইতিপূর্বে শিল্প কারখানার মালিকরা গ্যাস ও বিদ্যুত পাচ্ছেন না এর সত্যতা পাচ্ছিলাম না। তাই সরাসরি দেখতে এসে গ্যাস সংকটের সত্যতা পেয়েছি। আমরা এই সংকট উত্তরের জন্য এলপিজি আনছি। ইতিমধ্যেই একটা কার্গো এসেছে। আবহাওয়ার কারণে ড্রপিং করতে পারে নাই। আজকের বিকেলের মধ্যেই ড্রপিং হলে এ গ্যাসের উন্নতি হবে। আমরা এ বিষয়গুলো মনিটরিং করবো।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী পারভেজ আহমেদ,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম, টাওয়াল টেক্স লিমিটেডের পরিচালক এম শাহাদত হোসেন সোহেল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments