মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়অব্যাহত থাকবে দেশের তীব্র তাপপ্রবাহ
spot_img
spot_img

অব্যাহত থাকবে দেশের তীব্র তাপপ্রবাহ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ১৫ এপ্রিল তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের সাত জেলায়। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশে ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনার চুয়াডাঙ্গায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামের রাঙ্গামাটিতে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার অফিস তথ্যে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মৃদু তাপপ্রবাহ। ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১.৯ ডিগ্রিসেলসিয়াস হচ্ছে তীব্র তাপপ্রবাহ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments