ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ মার্চ, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৬.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪.১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৬১৬ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৭১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২০.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৮.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৮ টির, কমেছিল ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭ লাখ ২৪ হাজার ২৬৯ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৫৯৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ৮২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০১.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৯৬৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments