শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅভিনয় শিল্পী রহমত আলী-জলি হাসপাতালে
spot_img
spot_img

অভিনয় শিল্পী রহমত আলী-জলি হাসপাতালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় জগতের দু’জন গুণী শিল্পী রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। বাস্তব জীবনে তারা স্বামী-স্ত্রী। জানা গেছে, বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন খবরটি জানান। রহমত ও জলিও এই বিভাগের শিক্ষক। লিয়ন জানান, গত ২২ নবেম্বর থেকে এই দম্পতি হাসপাতালে ভর্তি রয়েছেন।

গণমাধ্যমের কাছে লিয়ন বলেন, ‘জলি ম্যাডামের অবস্থা সংকটাপন্ন। তাই তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

জানা গেছে, গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি। প্রথম দিকে অবস্থা স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে অবনতি হয়। এজন্য ২২ নবেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। যার কারণে তাকেও নেওয়া হয় হাসপাতালে।

রহমত আলী অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এছাড়া সিনেমায়ও তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কিত্তনখোলা’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ইত্যাদি।

ওয়াহিদা মল্লিক জলি ১৯৭৫ সালেই মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে আসেন। তাকে দেখা গেছে ‘ডুবসাঁতার’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘মোল্লা বাড়ির বউ’-এর মতো সিনেমায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments