বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅভিমান নিয়ে সালমার নতুন গান
spot_img
spot_img

অভিমান নিয়ে সালমার নতুন গান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার গাওয়া অভিমান নিয়ে গান ‘অভিমান কইরা থাকমু’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির কথা, সুর ও সংগীত করেছেন গীতিকার, সুরকার রোহান রাজ।

গানটি প্রসঙ্গে সালমা বলেন, গানটার প্রথম কয়েকটি লাইন এমন-‘অভিমান করিয়া থাকমু তোমার লগে কথা কমু না, তুমি সবই বুঝো বন্ধু আমার মনতো বুঝোনা, আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’।

রোহান রাজ খুব চমৎকার যেমন লিখেছেন ঠিক তেমনি সুরটাও ভীষণ মায়া ভরা। সব মিলিয়ে খুব ভালো লাগারই মতো একটি গানে পরিণত হয়েছে। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়বে। এদিকে কিছুদিন আগেই সালমার কণ্ঠে প্রকাশ হয়েছে আরও একটি শ্রোতাপ্রিয় গান ‘আমি তোমারে হারালে মরিবো’। দেশের নন্দিত সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গান গেয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। এই গানটির প্রতিও দিন দিন শ্রোতা দর্শকের ভালো লাগা বাড়ছে। সালমা বলেন, আগুন ভাই দেশের গুণী একজন শিল্পী।তার সঙ্গে গাওয়া এই গান গাওয়ার পর আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার যারা নিয়মিত ভক্ত শ্রোতা তারা বেশ অনুপ্রেরণা দিচ্ছেন।

রোজা শুরু হবার আগে স্টেজ শোতে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন সালমা। ঈদের আগ পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে ঈদ কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। ঈদের পরপরই আবারও স্টেজ শোতে শুরু হবে তার ব্যস্ততা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments