মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅস্কারে ১৩ শাখায় মনোনয়ন পেলো ‌‘ওপেনহেইমার’
spot_img
spot_img

অস্কারে ১৩ শাখায় মনোনয়ন পেলো ‌‘ওপেনহেইমার’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৬তম আসর। ইতিমধ্যে অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকা অনুসারে ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’

সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) এবং এমা স্টোর (পুওর থিংস)।

সেরা পরিচালকের তালিকায় রয়েছেন- জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

মনোনয়নপ্রাপ্তদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত তারকা-নিরমাতাদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments