ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার দর বিনা কারণেই অস্বাভাবিক বাড়ছে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, সম্প্রতি কোম্পানিটিকে শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিশের জবাবে কোম্পানিটি জানায় কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৮.৪০ টাকায়। আর ২২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০০.৮০ টাকায়। এই ১৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩২.৪০ টাকা বা ৪৭.৫০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments