শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅ্যানিমেশন থেকে বাস্তবে মোয়ানা, দেখা যাবে বাংলাদেশেও
spot_img
spot_img

অ্যানিমেশন থেকে বাস্তবে মোয়ানা, দেখা যাবে বাংলাদেশেও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ শুধু একটি সিনেমার নাম নয়, বরং সাহস, স্বপ্ন আর আত্মপরিচয় খুঁজে পাওয়ার এক অনুপ্রেরণার গল্প। ২০১৬ সালে ডিজনির জনপ্রিয় মিউজিক্যাল অ্যাডভেঞ্চার চলচ্চিত্রটি মুক্তির পর বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে। প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমাটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোয়ানা ২’, যা বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে।

এবার সেই জনপ্রিয় গল্প ফিরছে নতুন রূপে। অ্যানিমেশনের গণ্ডি পেরিয়ে লাইভ-অ্যাকশন সংস্করণে আজ (১০ জুলাই) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’। একই দিনে বাংলাদেশের দর্শকরাও বড় পর্দায় সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছেন। দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই লাইভ-অ্যাকশন সংস্করণে বাস্তব অভিনেতাদের অভিনয়ের পাশাপাশি থাকছে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট ও অ্যানিমেশনের ছোঁয়া।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো মাউই চরিত্রে ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনের প্রত্যাবর্তন। ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে মাউই হয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেন, ‘লাইভ-অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একেবারেই আলাদা। পর্দায় আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে বাস্তবভাবে তুলে ধরতে পারা আমার জন্য অত্যন্ত আবেগের।’

তিনি জানান, গত এক দশকে বাবা হিসেবে জীবনের নানা অভিজ্ঞতা চরিত্রটিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে। পাশাপাশি মাউই চরিত্রে তিনি নিজের দাদার প্রতিচ্ছবিও খুঁজে পান। হাওয়াইয়ে কাটানো শৈশবের স্মৃতিও চরিত্রটির সঙ্গে তাঁর আবেগের বন্ধন আরও দৃঢ় করেছে।

অন্যদিকে, বিশ্বের ৩২ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিংয়ের মাধ্যমে মোয়ানা চরিত্রে নির্বাচিত হয়েছেন নবাগত অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী প্রথম অডিশনেই ‘হাউ ফার আই’ল গো’ গানটি পরিবেশন করে নির্মাতাদের মুগ্ধ করেন।

ক্যাথরিন বলেন, ‘মোয়ানা আমার শৈশবের নায়িকা। তাঁর সাহস, কৌতূহল ও স্বপ্ন দেখার শক্তি আমাকে আজকের মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে খুব সহজেই একাত্ম করতে পেরেছি।’

সিনেমার কাহিনিতে দেখা যাবে, নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয় সাহসী কিশোরী মোয়ানা। তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা অতিক্রম করে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার পাশাপাশি নিজেদের প্রকৃত পরিচয় ও দায়িত্বেরও সন্ধান পায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments