রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅ্যাস্ট্রা এয়ারওয়েজের সঙ্গে ব্রাক ব্যাংকের চুক্তি
spot_img
spot_img

অ্যাস্ট্রা এয়ারওয়েজের সঙ্গে ব্রাক ব্যাংকের চুক্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্র্যাক ব্যাংক লিমিটেড দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড (এয়ার অ্যাস্ট্রা)-এর সাথে অনলাইন ও অফলাইন টিকিট বিক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়ে এবং পয়েন্ট- অব-সেল (পিওএস) সার্ভিস প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, ভিসা, জেসিবি এবং মাস্টারকার্ড ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে টিকিটের পেমেন্ট গ্রহণ করবে এয়ার অ্যাস্ট্রা।

এয়ারলাইন্সের গ্রাহকরা অফিসিয়াল ওয়েবসাইট https://airastra.com/, মোবাইল অ্যাপ এবং দেশব্যাপী সেলস আউটলেটে পেমেন্ট করতে পারবেন। এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে, কার্ডের মাধ্যমে
কেনা টিকিট ফেরত/বাতিল করার অনুরোধ দ্রুত প্রসেস করতে পারবে এয়ার অ্যাস্ট্রা। পাশাপাশি, এয়ার অ্যাস্ট্রা ব্র্যাক ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং সলিউশন ব্যবহার করবে, বিশেষ করে কর্পোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম – কর্পনেট (CORPnet)- এর সুবিধা নেবে। এর ফলে, ইউটিলিটি বিল, ভ্যাট ইত্যাদি সহ বিভিন্ন পেমেন্ট করতে পারবে।

২৮ নভেম্বর, ২০২২ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, পিএইচডি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং জাবেদুল আলম এবং হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ। অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ শফিউল আসগর এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোজাম্মেল হক ভূঁইয়া। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ নভেম্বর, ২০২২ যাত্রা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। এয়ারলাইন্সটি দেশ ও বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই নতুন এয়ারলাইন্সকে পেমেন্ট গেটওয়ে, পয়েন্ট-অফ-সেল (পিওএস) ও ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ে উন্নত সার্ভিসের প্রতিশ্রুতি দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

ডেইলি শেযারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments