সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইইবি স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাক চেয়ারম্যান
spot_img
spot_img

আইইবি স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাক চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম গবেষণা, প্রকৌশল খাত এবং জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আইইবি স্বর্ণপদক ২০২৩ অর্জন করেছেন।

গত ১১ মে রাজধানীতে আইইবির ৬১তম কনভেনশনে এ স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করেন। পরে তিনি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণ করেন।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনার্জিপ্যাক উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে সচেষ্ট থাকবে এবং টেকসই উপায় অবলম্বন করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করবে।

ইঞ্জিনিয়ার রবিউল আলমের নেতৃত্ব, জ্ঞান ও দিক নির্দেশনায় হালকা প্রকৌশল শিল্পে অবদান রেখে চলেছে এনার্জিপ্যাক। দেশের উন্নয়ন অভিযাত্রায় সক্রিয় অংশগ্রহণের জন্য এর আগে তিনি সিআইপি নির্বাচিত হন। এছাড়া এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ও সিইও হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments