শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইপিএলে প্রথম ডাকে দল পাননি সালমা-স্বর্ণা
spot_img
spot_img

আইপিএলে প্রথম ডাকে দল পাননি সালমা-স্বর্ণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নারীদের আইপিএলের মেগা আসরের নিলাম চলছে। ওই নিলামে আছে বাংলাদেশের নয়জন ক্রিকেটার। ড্রাফট থেকে নিলামে নাম তোলা হয় বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও স্বর্ণা আক্তার। প্রথম ডাকে দল পাননি তারা কেউ। আইপিএল নিলামে সালমার ভিত্তি মূল্য ছিল ৪০ লাখ রুপি। প্রথম ডাকে ওই অর্থ দিয়ে কোন ফ্র্যাঞ্জাইজি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি।

এরপর ড্রাফট থেকে ডাকা হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশের স্বর্ণা আক্তারকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি। আছেন বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের দলেও। তার ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন দল।

মেয়েদের আইপিএল নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামী ক্রিকেটার কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৩.৪ কোটি রুপি দিয়ে তারা স্মৃতি মান্দানাকে দলে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স ভারতীয় নারী দলের অধিনায়ক হরমনপ্রিত কাউরকে দলে নিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments