ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা কোম্পানিগুলোতে আবেদন করলেই সবাই আনুপাতিক হারে শেয়ার পাবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেওয়া উদ্যোগকে বাস্তবায়ন করতে আরও সময় প্রয়োজন বলে মনে করছে এ সংক্রান্ত গঠিত কমিটি। কারন এই উদ্যোগ বাস্তবায়নে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) আধুনিকায়নের জন্যই জুন পর্যন্ত সময় বাড়ানোর দরকার বলে মনে করছে কমিটি।

আজ রোববার (১০ জানুয়ারি) বিএসইসিতে এ সংক্রান্ত গঠিত কমিটির এক সভায় এ বিষয়টি উঠে আসে।
বিএসইসি গত ৩১ ডিসেম্বর কমিশন সভায় আইপিওতে আসা কোম্পানির শেয়ারের আনুপাতিক হারে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, আইপিওতে আবেদন করা সবাই আনুপাতিক হারে শেয়ার পাবে। তবে আবেদনের জন্য সাধারন বিনিয়োগকারীদেরকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এছাড়া আইপিওতে সাধারন বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা উহার গুণিতক আবেদন করতে হবে বলে জানানো হয়।
কমিশনের এসব সিদ্ধান্ত আগামি ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও ওইদিন জানানো হয়। কিন্তু ইএসএস প্রক্রিয়া সময় সাপেক্ষ্য হওয়ায় দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা ঝুঁকিপূর্ণ বলছে ডিএসই। দ্রুত সময়ে বাস্তবায়ন করতে গেলে, কারিগরি জটিলতা দেখা দিতে পারে। তাই আগামী জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মনে করছে তারা।
সভায় কমিটির সদস্য ছাড়াও ডিএসই, সিএসই ও সিডিবিএল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments