
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আইসিবির মহা ব্যবস্থাপক মাহমুদা আক্তার ও মাজেদা খাতুন যথাক্রমে আইসিবি অ্যাসেট ও আইসিবি ক্যাপিটালের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments