
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে ৭ পয়সা লোকসান হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ০৭ পয়সা। একই সময়ে ক্রয়-মূল্যে প্রতি ইউনিটের এনএভি ছিল ১১ টাকা ৮৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments