
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৪ আগস্ট, ২০২৩।
সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২২ পয়সা। এছাড়া গত ৩০ জুন, ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০ টাকা ৩০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments