রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে বাংলাদেশের মানুষ কিছু পেয়েছে - প্রধানমন্ত্রী
spot_img
spot_img

আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে বাংলাদেশের মানুষ কিছু পেয়েছে – প্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের জন্য কথা বলে গেছে, মানুষের জন্য সংগ্রাম করে গেছে, মানুষের জন্য কাজ করছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে বাংলাদেশের মানুষ কিছু পেয়েছে। আজ জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগের এই ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন সেটি হচ্ছে- বাংলাদেশের স্বাধীনতা। জাতি স্বাধীন হিসেবে মর্যাদা পেয়েছে। এটিই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকের এই দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা এ দেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নপূরণ করব। মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব।আজকের দিনে জাতির পিতার কাছে এটিই আমাদের অঙ্গীকার।

এ সময় স্বাধীনতার পর দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের দুর্ভাগ্য জাতির পিতা রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্ব পেলেন, যুদ্ধ-বিগ্রহ দেশটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সেই আরেক মীরজাফর মোশতাক ও জিয়ার চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেল।

তিনি বলেন, জাতির পিতা শারীরিকভাবে আমাদের মাঝে নেই। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, তা আমাদের পূরণ করতে হবে। তার অস্তিত্ব আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। একসময় তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু মুছে ফেলা যায়নি। সত্যকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না।

করোনাভাইরাস সংকট কাটিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসে দুঃখ-কষ্ট মানুষের আছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের ছাত্রলীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে আছে।

তিনি বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য গুরুত্বপূর্ণ ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটিয়ে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতার সূর্যকে উদিত করে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বলেন, পলাশীর প্রান্তরে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই সূর্য উদিত হয়েছে ১৯৭১ সালে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন দেয়া নেতাকর্মীদের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যারা জীবন দিয়েছে আমি তাদের কথা স্মরণ করি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments