সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান
spot_img
spot_img

আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত ও পাকিস্তান পরস্পরের বিমান চলাচলের ক্ষেত্রে একে অপরের আকাশসীমা বন্ধ করার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। শুক্রবার প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি এ পদক্ষেপ নেয়।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) বিমান পরিচালকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর দ্য ডনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান ও দেশটির বিমান পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পিএএ বলেছে, এ নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নির্দেশনার আওতায়, কোনো ভারতীয় বিমান পরিবহন সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা অতিক্রম করতে পারবে না। তবে অন্যান্য আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একই রকম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments