ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বন্যার পানি নেমে যাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার ২৩ জুন সকাল থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ।

তিনি বলেন, রানওয়ের পানি আগেই নেমে গেছে। অ্যাপ্রোচ লাইট পানিতে তলিয়ে থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি। এখন পানি নেই। পানি নেমে যাওয়ার পর রানওয়ের প্রয়োজনীয় সংস্কার শেষে বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক ফ্লাইট চলাচল শুরু হবে। কোনো সমস্যা না হলে এরপর থেকে ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে।
উল্লেখ্য, এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় গত শুক্রবার আন্তর্জাতিক এ বিমানবন্দরটির সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে বিপুল সংখ্যক প্রবাসী এনিয়ে চিন্তায় পড়েন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments