
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিস লিমিটেডের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২০ ডিসেম্বর চালু হবে । রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ রয়েছে এ কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে (১৮.৪৭) টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল (৪.৭৩) টাকা।
আগামী ২৭ ডিসেম্বর ২০২১, ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments