ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৩ ডিসেম্বর স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হলো- এসএস স্টিল এবং বিডি সার্ভিসেস। এর মধ্যে ১৩ ও ১৪ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এসএস স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল শেয়ারহোল্ডারদের জন্য।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১.৫৫ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.৫৮ টাকা এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০১ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, বিডি সার্ভিসেস ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments