বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু
spot_img
spot_img

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মো. সোহানুর জামান নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত মো. সোহানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে। সোহান বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছেন (বিবাহিত)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের এই সদস্যের মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments