রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারআগের ধারায় ফিরেছে বিশ্ব শেয়ারবাজার
spot_img
spot_img

আগের ধারায় ফিরেছে বিশ্ব শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনা সংকটকালীন সময়ে বেশ নাজুক অবস্থায় দিন ‍পার করেছে বিশ্ব শেয়ারবাজার। আমেরিকা, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের ব্যাপক দরপতনে বিনিয়োগকারীরা ব্যাপক পুঁজি হারিয়েছে। তবে বর্তমানে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে আগের ধারায় ফিরেছে আন্তর্জাতিক শেয়ারবাজার। নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.১৭ শতাংশ বা ৪৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৪৩৩.৪৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৮০ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.০৬ শতাংশ বা ২.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫১.২৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ২.৪৫ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৮৭ শতাংশ বা ৯৭.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১০১০.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৪৭ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ৩৬.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৬৫.৮৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ২.৪১ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের মতোই চাঙ্গাভাবে সপ্তাহ শেষ করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০৯ শতাংশ বা ৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০৩২.১৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.২৮ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৮৩.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৭৪.৮৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৯৪ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৪.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮৯.৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২১ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ৪১.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৫১৬.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২২ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  দরপতনের মধ্যে দিয়ে বেশিরভাগ শেয়ারবাজার সপ্তাহ শেষ করেছে। তবে সপ্তাহজুড়ে ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ৮৮.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৩২৯.৯৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৮৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৬০ শতাংশ বা ৩৯৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৫৩১.৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৬ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৯৬ শতাংশ বা ৩২.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৩৫৪.০৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৩ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ১৫.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮০৪০.৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৫ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ১৩.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৪৫.৫১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬২ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments