ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে ইনডেক্স এগ্রো। লেনদদেনের তৃতীয় দিনের মতো আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমে সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৬১ বারে ৪ লাখ ৭৭ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৭.৭৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
এনভয় টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৭০ পয়সা বা ৩.০৮ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, মতিন স্পিনিং মিলস, তুংহাই নিটিং, রানার অটোমোবাইলস, বিএসআরএম স্টিল, এশিয়া ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
























Recent Comments