
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৩.৯৯ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৬ টাকা ৫০ পয়সা। এদিকে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩.০৫ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেড ৩.০৩ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- বিডি থাই, ওআইমেক্ম ইলেকট্রোডস,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments