ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭ টাকা। এদিকে লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৬.১৭ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫.৯৬ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, এডিএন টেলিকম, আজিজ পািইপস, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments