ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। এদিকে এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭.৪৫ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৬.২০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ মনোস্পুল পেপার, ন্যাশনাল টি, আজিজ পাইপস, ইমাম বাটন এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments