ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫০ পয়সা বা ৪.১০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। এদিকে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.০৮ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩.৮৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, এমারেল্ড অয়েল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments