
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ দিন কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা ৩০ পয়সা বা ৬.৭৫ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১৪ টাকা ৬০ পয়সা। এদিকে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৪.৬৬ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৪.৫৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- বিএসসি, এমারেল্ড অয়েল, সামিট এলায়েন্স পোর্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জি কিউ বলপেন, লিগাসি ফুটওয়ার এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments