
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বিবিএস ক্যাবলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ টাকা ৫ পয়সা বা ১০.০০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪০ টাকা ৫০ পয়সা। এদিকে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ২ টাকা ১০ পয়সা বা ১০.০০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৩ টাকা বা ১০.০০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এসএস স্টিল, তাল্লু স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইং, নিউ লাইন ক্লোথিংস, ফরচুন সুজ, এস্কয়ার নিট কম্পোজিট এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments