
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬ টাকা ২০ পয়সা। এদিকে বিডি ফাইন্যান্স লিমিটেডের ৯.৯২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯.৮৮ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- শাইন পুকুর সিরামিক্স, কেডিএস এক্সেসরিস, রিং শাইন টেক্সটাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, এইচ আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments