
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৪৮ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯ টাকা ৬০ পয়সা। এদিকে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৮.৬৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের ৭.৪২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- রেনেটা, ইনটেক, খান ব্রাদাস, বিডি থাই, ফু-ওয়াং ফুডস, এস. আলম এবং বীচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments