ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৯২.২০ টাকা। এদিন শেয়ারটির দর ১০ টাকা ৪০ পয়সা বা ৫.১৩ শতাংশ কমেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা এইডস লিমিটেড। আজ শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ৮৯৩.৬০ টাকা। শেয়ারটির দর কমেছে ৩৭ টাকা ১০ পয়সা বা ৩.৯৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের সর্বশেষ শেয়ারটির লেনদেন দর হয়েছে ২৪৪.১০ টাকা। আজ শেয়ারটির দর কমেছে ৯ টাকা ৬০ পয়সা বা ৩.৭৮ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, নর্দান ইসলামি ইন্সুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, রহিমা ফুড, ইন্ট্রাকো, জেএমআই সিরিঞ্জস এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments