
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৭.০৫ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা। এদিকে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.১২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪.৪৪ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, নাভানা সিএনজি, আরামিট সিমেন্ট, জেমিনী সী ফুড, নুরানী ডাইং এবং আইটিসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





















Recent Comments