
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৭ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ৭০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। এদিকে মেঘনা লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর ২.৯৮ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর ২.৯৭ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সালভো কেমিক্যাল, শামপুর সুগার মিলস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments