বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআজ দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

আজ দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। আজ শেয়ারটির দর  ৩৭ টাকা ৬০ পয়সা বা ৮.৭২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ৩৯৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৮০ বারে ৩ লাখ ১১ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা।

তমিজ উদ্দিন টেক্সটাইল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৬০ পয়সা বা ৮.৪৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯১ টাকা ২০ পয়সা  দরে লেনদেন হয়।
অ্যারামিট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ২৮ টাকা ৮০ পয়সা বা ৮.৩২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৩১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, মালেক স্পিনিং, জেমিনি সী ও কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments