ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রতিষ্ঠান টির ইউনিট দর কমেছে ৮ টাকা ৬০ পয়সা বা ৫.৮১ শতাংশ। এদিকে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৬৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৫.১২ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- এনভয় টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিআইএফসি, ইফাদ অটো, শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments