ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৭.১২ শতাংশ। এদিকে আসা জাহিন স্পিনং পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৯৭ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪.৮৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- নিউ লাইন ক্লোথিংস, তুং হাই, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং এবং আরডি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments