ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ ডিসেম্বর, মোঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ২৩ টাকা ৪০ পয়সা বা ৬.৪৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৩৮ টাকা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় ওরিয়ন ইনফিউশনের দর কমেছে ৫০ টাকা বা ৭.৪৯ শতাংশ। এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৩ টাকা ৩০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- ইস্টার্ন ক্যাবলস, নর্দান জুট মেনুফ্যাক্চারিং, অ্যাডভেন্ট ফার্মা, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এ্যাপেক্স ফুডস্ লিমিটেড, আমরা নেটওয়ার্ক এবং এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments