ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৩০ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে। এদিকে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮.৮২ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফার্স্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮.১১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, ডার্চ-বাংলা ব্যাংক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিআইএফসি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল এবং এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।
আরও পড়ুন: আজ লেনদেনের শীর্ষে যারা
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments