
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ জানুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ৩৬টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া কুইন সাউথ টেক্সটাইলের দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.৬৭ শতাংশ। এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ৪০ পয়সা বা ১.০০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, সোনালী আঁশ, এএমসিএল (প্রাণ), ইস্টার্ন লুব্রিকেন্ট, এম্বি ফার্মাসিউটিক্যালস এবং এপেক্স ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments