ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এএফসি এগ্রো বায়োটেক লি:। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৬.৪৯ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি-এর শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৬.০৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫.৮৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্স ৫.৮০ শতাংশ, এসএস স্টিল ৫.৪৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস ৫.২৭ শতাংশ, মিথুন নিটিং ৪.৯৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ৪.৯২ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস ৪.৫৫ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments