
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ৭ টাকা ৭০পয়সা বা ৮.২৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দর কমেছে ২৫ টাকা ৭০ পয়সা বা ৬.৯৯ শতাংশ। এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৫ টাকা ৪০ পয়সা বা ৬.৩৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- শাইন পুকুর সিরামিক্স, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ফার্মা, রূপালি লাইফ ইন্সুরেন্স, এডিএন টেলিকম এবং আমরা টেকনোলজিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.






























Recent Comments