ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪৩ টাকা বা ৮.৭৩ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৪৯ টাকা ৫০ পয়সা। নর্দার্ণ জুট লিমিটেডের দর ২৮ টাকা ৬০ পয়সা বা ৯.৪৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ টাকা ২০ পয়সা বা ৭.৭১ শতাংশ শেয়ারের দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments