ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৫.৪৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা। এদিকে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৫.৪১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং জুট স্পিনার্স লিমিটেড ০.১৯ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইমাম বটন, সোনালী পেপার, নর্দার্ণ জুট, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments