ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা বা ৯.১৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ৫৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪০১ বারে ১৪ লাখ ৮৯ হাজার ৫০১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা।
নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২০ টাকা বা ৬.৭৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৬.৪৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৬০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, এম্বি ফার্মাসিউটিক্যালস, হাক্কানী পাল্প, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, নিটল ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments